বিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৫, ২২:৫৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০১:১৮

বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহের মামলার বিচারকাজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে বিচার পরিচালিত হবে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

বিডিআর সদর দফতরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচার পরিচালনার জন্য বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে। তবে গত জুলাই-আগস্ট ছাত্রদের আন্দোলনের সময় আদালত ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে বিচারের কাজ পরিচালনা বাধাগ্রস্ত হওয়ায় স্থান পরিবর্তনের সুযোগ আছে কিনা সে নিয়ে আলোচনা চলছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। 

এরআগে গত অক্টোবরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন পিলখানা হত্যাকাণ্ড ও বিডিআর বিদ্রোহ মামলায় বন্দি আসামিদের স্বজনরা। তাদের দাবি হত্যা মামলায় খালাস ও বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পরও শুধু বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘদিন তাদের কারাগারে আটকে রাখা হয়েছে। তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের দায় যাদের ওপর চাপানো হয়েছে তারা মূলত নিরপরাধ।

/ইউআই/এমকেএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে