সাবেক এমপি ও এফবিসিসিআই সভাপতি মহিউদ্দিন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৬:২১আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:২৪

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে ৩ দিনের দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা রাজধানীর উত্তরা পশ্চিম থানার আব্দুর রউফ হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আল মাহমুদ শরীফ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম মিলি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল ৮ জানুয়ারি মহিউদ্দিনকে উত্তরা ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টর এলাকায় আন্দোলনে অংশ নেন আব্দুর রউফ (২৬)। এরপর আসামিদের ছোঁড়া গুলিতে আহতে হয়ে হাসপাতালে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৮ জানুয়ারি রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটা হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই। এ মামলায় মহিউদ্দিনকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে।

গ্রেফতার শফিকুল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালের ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমই-এর সাবেক সভাপতি। 

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি