পুনাকের উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ২১:২৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২১:২৮

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে পুনাক'র সভানেত্রী আফরোজা হেলেনের তত্ত্বাবধানে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় বসবাসরত এতিমদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতিমখানার শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুনাক'র সভানেত্রী বলেন, ‘পুনাক অসহায় মানুষকে সাহাযোগিতা করে আসছে। আমরা তোমাদের পাশে থাকবো।’

তিনি এতিমখানায় কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনার আশ্বাস দেন।

এ সময় পুনাক'র সহ-সভানেত্রী আইরিন রহমান, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম-সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর এবং পুনাকের অন্যান্য নেতা ও স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার কার্যনির্বাহী পরিষদের সভাপতি খাজা আলী মাদানী, তত্ত্বাবধায়ক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পুনাক'র সভানেত্রী এতিমখানার ১৮০ জন শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেন বলে পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী