শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জানুয়ারি ২০২৫, ১০:১৮আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১০:১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২২ লাখ টাকার সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ও রাতে এগুলো জব্দ করা হয়।

কাস্টমস প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার ইফতেখায়েরুল ইসলাম এ তথ্য নিশ্চিত  করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে বিদেশি সিগারেট আসছে। এর পর একাধিক যাত্রীর কাছ থেকে ৬৫০ কার্টন বিদেশি সিগারেট, উচ্চ মাত্রার মার্কারি, হাইড্রোকুইননযুক্ত ৬৫ কেজি গোরী ক্রিম, কসমেটিক্স ১০০ কেজি ও ১০টি স‍্যামসাং মোবাইল আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল‍্য ২১ লাখ ৭০ হাজার টাকা।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান ইফতেখায়েরুল ইসলাম।

/এআই/এমকেএইচ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম