তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আইন বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন ও কৌশল বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

রবিবার (১২ই জানুয়ারি) সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

উদ্বোধনী বক্তৃতায় তথ্য সচিব বলেন, আমাদের জীবনের সার্বিক বিষয় আইনি ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এজন্য প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় কিছু আইন সম্পর্কে ধারণা রাখা উচিত। আইনের সংজ্ঞায়ন প্রসঙ্গে সচিব বলেন, আইন  হচ্ছে নিয়ম-আচার থেকে উদ্ভূত বিধিবদ্ধ কাঠামোগত একটি ব্যবস্থা।

দাফতরিক কার্যক্রম পরিচালনায় আইনের গুরুত্ব উল্লেখ করে সচিব বলেন, দাফতরিক নথি উপস্থাপন ও নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আচার, নীতি, বিধি ও আইন অনুসরণের কোনও বিকল্প নেই। তিনি দাফতরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

সরকারি কর্মচারীদের আইন-সংক্রান্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সচিব বলেন, ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয়, সার্টিফিকেট মামলা প্রভৃতি বিষয়ে সরকারি কর্মচারীদের পরিষ্কার ধারণা থাকা উচিত। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান মামলা পরিচালনা ও নথি নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সচিব প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. মাসুদ পারভেজ-সহ মন্ত্রণালয় ও অধীন দফতর-সংস্থার ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনের ভূমিকা উল্লেখযোগ্য: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম