শেখ হাসিনা-রেহানা-টিউলিপের নামে দুদকের আরও তিন মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৫, ১৬:০২আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:২৩

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ১৬ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ জানুয়ারি) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, ‘পূর্বাচল নিউ টাউনের প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর পরস্পরকে প্রভাবিত করা এবং অনিয়মের মাধ্যমে প্লট নেওয়ার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে।’

আক্তার হোসেন জানান, শেখ রেহানা নিজের ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি, ফ্ল্যাট, আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করেন। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি ১০ কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেন বলে দুদকের অনুসন্ধানে জানা গেছে।

টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তার বিশেষ ক্ষমতাবলে শেখ হাসিনাকে প্রভাবিত করেন। ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশ্লিষ্ট গণকর্মচারীদের প্রভাবিত করেন শেখ হাসিনা। এভাবে পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ১৩ নম্বর প্লট শেখ রেহানার নামে বরাদ্দ করা হয়। এছাড়া প্লটের দখল নেওয়ার অপরাধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে ১৫ জনকে। যাদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক কর্মকর্তারা রয়েছেন।

অন্যদিকে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকসহ ১৬ জনের বিরুদ্ধে আরও দুটি প্লট নেওয়ার অভিযোগে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, রবিবার (১২ জানুয়ারি) একই অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আরেকটা মামলা করে দুদক।

/জেইউ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের