সচিবালয়ের সামনে আমরণ অনশনের ডাক অব্যাহতি পাওয়া এসআইদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭

চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিস উপ-পরিদর্শকরা (এসআই)। যথাযথ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ের সামনের আব্দুল গনি সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন ওই এসআইরা। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দাবি আদায় না হওয়ায় এক সংবাদ সম্মেলন করে অনশনের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে অব্যাহতি পাওয়া এসআই আলমগীর হোসেন বলেন, ‘বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনবহালের দাবিতে আমরা ৩২১ জন সাব-ইন্সপেক্টর গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র সচিব দেখা করেন। দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনও দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় আমরা আজ সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি।’

সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি থেকে আমরণ অনশনের ডাক অব্যাহতিপ্রাপ্ত এসআইদের

তিনি বলেন, ‘সকাল থেকে অপেক্ষা করেও এখন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের কোনও সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আমরা পরবর্তী কর্মসূচি হিসেবে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সচিবালয়ের সামনেই অবস্থান করবো।’

 

আজ দুপুরে অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা বলেন, ২০২৩ সালের ৪ নভেম্বর আমরা প্রশিক্ষণে অংশ নেই। প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর নানা কারণ দেখিয়ে আমাদের চাকরিতে নিয়োগ না দিয়ে চারটি ধাপে মোট ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়।  

এ সময় সাজিদুল ইসলাম নামে একজন বলেন, ‘বিভিন্ন ছোট ছোট কারণে ট্রেনিং সম্পন্ন করে পোস্টিং দেওয়ার পরিবর্তে আমাদের ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়। নাস্তা না খাওয়ার কারণ দেখিয়ে ২০৩ জনকে বাদ দেওয়া হয়েছে। মাঠে কমান্ড না শুনে দাঁড়িয়ে থাকার কারণ দেখিয়ে ৪৯ জন, ক্লাসে অমনোযোগী থাকার কারণ দেখিয়ে ৫৮ জনকে বাদ দেওয়া হয়। ক্লাসে মার্চিং না করে যাওয়ার জন্য তিন জন এবং সর্বশেষ মাঠে হইচই করার জন্য আট জনকে বাদ দেওয়া হয়েছে।’

/এএজে/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী