মাল্টিপ্ল্যানের ব্যবসায়ীর উপর হামলা, ২ জন রিমান্ডে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭

রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সেন্টার মাল্টিপ্ল্যানের ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হামলার ঘটনায় দুইজনকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন। 

অভিযুক্ত আসামিরা হলেন, আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু (৩২) ও মো. কাউসার মৃধা (২৪)।

সোমবার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. বায়েজীদ বোস্তামী। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গতকাল রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর জগন্নাথ সাহা রোড থেকে কাউসার মৃধাকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে দুপুর ১টার দিকে হাজারীবাগ গার্লস স্কুলের সামনের একটি মেসে আত্মগোপনে থাকা অবস্থায় আসিফুল হক আসিফকে গ্রেফতার করা হয়। ঝন্টু এই মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে মাল্টিপ্ল্যান সেন্টারে দলবদ্ধ হয়ে মার্কেটের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা মার্কেটের ব্যবসায়ীদের নানাভাবে ভয়-ভীতি ও হুমকি দিয়ে হয়রানি করে। এরপর গত ১০ জানুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে আসামিরা এলিফ্যান্ট রোডের রাস্তায় ব্যবসায়ী এহতেশামুল হকের উপর হামলা করে। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম হন। এ ঘটনায় এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম