বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৭ জন ঢামেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৫, ১৬:১৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:২০

রাজধানীর সচিবালয় এলাকায় ‘আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থী ও এক পথচারীসহ ৭ জন আহত হয়েছেন। ঢাকা মেডিক্যালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন— জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভান তাহসিব (২৩), ঢাবির শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিয়াদ (২২) ও নেবলা তাসফিয়া তাবাসুম (২২), নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী মারুক হাসান (২০), ঢাকা কলেজের শিক্ষার্থী তৈয়ব ইসলাম (২৪), সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী পঙ্কজ নাথ সূর্য (৩০) ও পথচারী মো. বাবুল (৪৮)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

আহতদেরকে ঢামেক হাসপাতলে নিয়ে আসা জহরলাল ও আহত শিক্ষার্থী ইভান তাহসিব জানান, বুধবার ‘আদিবাসী আন্দোলকারীদের’ ওপর হামলার প্রতিবাদে আজ দুপুরে ‘বিক্ষুব্ধ ছাত্র- জনতার’ ব্যানারে রাজু ভাস্কর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। এসময় পথে শিক্ষা ভবনের সামনে পুলিশ মিছিলের ওপর অতর্কিতভাবে লাঠিচার্জ করে। এতে ৬ শিক্ষার্থী ও এক পথচারীসহ ৭ জন আহত হন।

আহতদের বিষয়ে নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ৬ জনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, আহতদের অবস্থা গুরুতর নয়।

আরও পড়ুন:

ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত অনেকে

/এআইবি/কেএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে