বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে পরিবহন শ্রমিক নেতা আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৫, ২২:০১আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২২:০১

রাজধানীর মধ্য বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে ‘জাতীয়তাবাদী পরিবহন চালক শ্রমিক দলের’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল খন্দকার (৫০) গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মধ্য বাড্ডা আলাতুননেসা গলিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তার ডান উরুতে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবাশ্বের রহমান বলেন, আমরা এমন একটি ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন অফিসাররা আছেন। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো যাবে।

আহত জুয়েল খন্দকার জানান, তার বাসা মধ্য বাড্ডার মুক্তিযোদ্ধা চত্বরে। তিনি ‘জাতীয়তাবাদী পরিবহন চালক শ্রমিক দল’ নামে একটি সংগঠনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। সন্ধ্যার দিকে মধ্য বাড্ডা মুক্তিযোদ্ধা চত্বরে এএনজেড ভবনের নিচে একটি সমিতির টাকার হিসাব করছিলেন। এসময় ছয় থেকে সাতটি মোটরসাইকেল যোগে ১৫ থেকে ১৬ জন এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের সবার মাথায় হেলমেট থাকায় চিনতে পারেননি বলেও জানান তিনি।

ঘটনার কয়েক ঘণ্টা আগে `মাহবুব নামের এক শীর্ষ সন্ত্রাসী‘ দুবাই থেকে মোবাইলে দুই লাখ টাকা চাঁদা চেয়েছিল বলেও দাবি করেন জুয়েল। তবে টাকা দিতে অস্বীকার করেন তিনি। তার ধারণা, সন্ত্রাসী মাহবুবের বাহিনী এসে তাকে গুলি করেছে।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ  বলেন, গুলিবিদ্ধ জুয়েল খন্দকার ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার রবিউল্লাহ খন্দকারের ছেলে। জাতীয়তাবাদী পরিবহন চালক চালক শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।

/এবি/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের