২০ বছরের বেশি বন্দিদের মুক্তির দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৫, ১৭:১৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:১৬

স্বৈরাচারের আমলে প্রহসনমূলক বিচারের মাধ্যমে অনেক নিরপরাধ ব্যক্তিকে দীর্ঘমেয়াদি সাজা দেওয়া হয়েছে। বন্দিরাও বিশ বছরের বেশি সময় ধরে সাজা খেটেছেন। কারাবিধির ৫৬৯ ধারায় ২০ বছরের বেশি সাজা খাটা বন্দিদের মুক্তি দিতে হবে।

শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ২০ বছরের বেশি সাজা খাটা বন্দিদের পরিবারের সদস্যরা এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদরীস। প্রধান বক্তা ছিলেন কারামুক্তি আন্দোলনের সেক্রেটারি মো. শফিকুল ইসলাম।

মানববন্ধনে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদরীস বলেন, ‘স্বৈরাচারমুক্ত দেশে সরকারের উচিত বন্দিদের বিশেষ বিবেচনায় মুক্তির ব্যবস্থা করা এবং নতুন স্বাধীন দেশে স্বাধীনতার প্রতিফলন ঘটানো।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কারামুক্তি আন্দোলনের আইনি সহায়তা বিভাগের প্রধান আলতাফ হোসেন এবং তথ্য ও গবেষণা বিভাগের প্রধান মাওলানা মো. ইসহাক খান।

ভুক্তভোগী পরিবারের পক্ষে কথা বলেন মো. রিপন, রনি, মেহেদি ও মমিনুল হক। মানববন্ধনে বক্তারা জুলাই শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী