কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৩০আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৩২

লাইফ সাপোর্টে থাকা প্রয়াত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। রবিবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

বাবুল কাজী পেশায় একজন গার্মেন্ট ব্যবসায়ী ছিলেন। তার বাবার নাম কাজী সব্যসাচী।

এর আগে গত ১৮ জানুয়ারি ভোরে বনানীর নিজ বাসায় ওয়াশরুমে ধূমপানের জন্য লাইটার ধরানোর সময়ে আগুনের সূত্রপাত হয়। সেই আগুনে তিনি দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 
 
ওই দিন বাবুল কাজীর বোন খিলখিল কাজী সাংবাদিকদের জানিয়েছিলেন, বনানীর বাসায় শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে বাথরুমে লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং তার ভাইয়ের সারা শরীরে আগুন ধরে যায়। তার ধূমপানের অভ্যাস ছিল। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম বলেন, বাবুল কাজীকে দগ্ধ অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক ছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় মারা যান তিনি। এর আগে তার লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। তার সার্বিক চিকিৎসার জন্য ১৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল।

দাফন করা হবে মায়ের কবরের পাশে

বাবুল কাজীর মরদেহ বার্ন ইনস্টিটিউট থেকে  রাতে গুলশানের আজাদ মসজিদে নেওয়া হচ্ছে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বাবুল কাজীর বনানীর বাড়িতে। আগামীকাল সোমবার বাদ জোহর গুলশান সোসাইটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে তাকে।

/এআইবি/কেএইচ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের