মধুবাগে ১০ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি ‘অভিমানে আত্মহত্যা’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৫, ০৫:৫৫আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:৫৫

রাজধানীর হাতিরঝিল থানাধীন মধুবাগে সোহানি আক্তার (১০) নামে এক শিশুর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে সে।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানাধীন মধুবাগ ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতাল হয়ে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কল্যাজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পপরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা শিশুটির মা মারুফা আক্তার বিলাপ করতে করতে বলেন, মেয়েটি আমার কাছে কিছু টাকা চেয়েছিল বাইরে গিয়ে কিছু খাবার কিনে খাবে। আমার কাছে টাকা না থাকায় দিতে পারিনি। তার বাবা ঠিক মতো সাংসারিক হাত খরচ দিতো না।

ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, সন্ধ্যায় মেয়েসহ পাশে আমার এক বোনের বাসায় গিয়েছিলাম। মেয়ে সেখান থেকে বাসার চাবি নিয়ে বাসায় চলে আসে। পরে আমি বাসায় গিয়ে দেখি রুমের ভেতর থেকে দরজা বন্ধ তার কোনও সাড়াশব্দ নাই। পরে দরজা ভেঙে রুমে গিয়ে দেখি সোহানি ফিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে।

ময়মনসিংহ ফুলপুর উপজেলার পয়ারি গ্রামের সিকিউরিটি গার্ড মো. সোহেলের মেয়ে সোহানি। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী