অবস্থান কর্মসূচি করবেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৫, ১৩:০৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৩:০৮

গত বছরের ৩১ মে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সে দেশে যেতে না পারা কর্মীরা এবার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। আগামী ২২ জানুয়ারি সকাল ৯টায় রাজধানীর কাওরান বাজার এলাকায় এই অবস্থান কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন প্রবাসী মাইন উদ্দিন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তেমন কোনও কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় শান্তিপূর্ণ এই কর্মসূচি করা হবে বলে জানান তিনি। কর্মসূচিতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ফেরত কর্মীরাও অংশ নেবেন বলে তিনি জানান।

তাদের মতে, ৩১ মে কলিং ভিসার সুযোগ পেলেও সিন্ডিকেটের কারণে হাজার হাজার শ্রমিক চরম দুর্ভোগের শিকার হন। স্বাভাবিক অবস্থায় ২০-৩০ হাজার টাকার টিকিট সিন্ডিকেটের প্রভাবে বেড়ে ২ লাখ ৮০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় পৌঁছে যায়। সিন্ডিকেটের বেঁধে দেওয়া টাকা পরিশোধ করার পরও টিকিট না পেয়ে, মালয়েশিয়া না যেতে পেরে শ্রমিকরা তাদের স্বপ্ন হারিয়ে ফেলে।

মাইন উদ্দিন জানান, এই কঠিন সময়েও প্রবাসী শ্রমিকদের পাশে সরকার বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেমন কোনও কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। এমনকি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলও এই সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেননি।

তিনি বলেন, ‘এই অসহায় অবস্থার দ্রুত সমাধানের দাবিতে আমরা সাধারণ শ্রমিকরা ২২ জানুয়ারি সকাল ৯টায় কাওরান বাজারে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দাবি, সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা এবং শ্রমিকদের জন্য স্বাভাবিক ও ন্যায্য পরিবেশ নিশ্চিত করা।’

/এসও/আরআইজে/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম