বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৫, ১৫:৫৬আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সীমান্ত নিরাপত্তায় বিজিবির কাছে সবসময় প্রাণঘাতী অস্ত্র দেওয়া ছিল। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ঘটনায় অনেকে প্রশ্ন করেছেন, বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারেনি, কেন কাঁদানে গ্যাস মারেনি? কিন্তু এগুলো তো বিজিবির কাছে নেই। তাদের কাছে আছে প্রাণঘাতী অস্ত্র। সেটা ওই ঘটনায় তারা ব্যবহার করতে পারেনি।’

তিনি বলেন, ‘গত ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তখন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অভিযোগ রয়েছে। কিন্তু বিজিবি এগুলো ব্যবহার করেনি। কেননা, বিজিবির কাছে এগুলো নেই, তারা কীভাবে এগুলো ব্যবহার করবে? আমরা এখন বিজিবিকে অনুমতি দিয়ে দিয়েছি— তাদের জন্য এসব জিনিস কেনা হবে। প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মতো যেসব জিনিস প্রয়োজন, সেগুলো তাদের জন্য কেনা হবে।’

সীমান্ত এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেখানে বড় ধরনের কোনও সমস্যা নেই। আমরা বিষয়গুলো মনিটরিং করছি, যাতে করে সীমান্ত এলাকায় কোনও ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে।’

বাংলাদেশে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের নিয়ে তিনি বলেন, ‘আগের একটি সার্কুলারে বলা হয়েছিল, আমাদের দেশে অবৈধভাবে অনেক বিদেশি নাগরিক বসবাস করছেন। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ৪৯ হাজার ২২৬ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছিলেন। এখন সেটা কমে ৩৩ হাজার ৬৪৮ জনে আছে। আগামী ৩১ জানুয়ারি তাদের সময়সীমা শেষ হয়ে যাবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘এরইমধ্যে এসব বিদেশির মাধ্যমে ১০ কোটি ৫৩ লাখ টাকা আমরা রাজস্ব আয় করেছি। বিদেশিদের কাজ দিতে হলে অনুমতি নিতে হয়। কিন্তু  প্রতিষ্ঠানগুলো যদি অনুমতি না নিয়ে চাকরি দেয়, তাহলে ওই সংস্থাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি