বাড্ডায় চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে গুলি, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৫, ১৯:০২আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৯:০২

রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় গুলি চালানোর অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা-পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে দক্ষিণ বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. দেলোয়ার হোসেন (৫৭) ও মো. নূর আলম অনি (৩৩)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শুক্রবার (১৭ জানুয়ারি) বাড্ডার চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা জুয়েল খন্দকারকে ফোন করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে একটি অস্ত্রধারী গ্রুপ। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানান। ওইদিন সন্ধ্যায় ১১-১২ জন দুষ্কৃতকারী জুয়েল কাছে যায়। চাঁদা না পেয়ে জুয়েলের ডান পায়ে গুলি করে সুমন। জুয়েল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে আহত অবস্থায় জুয়েলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি আরও জানান, এ ঘটনায় ১৯ জানুয়ারি জুয়েলের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাড্ডা থানায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ-সাত জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলা তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রবিবার রাতে দক্ষিণ বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেফতার করা হয়।

/এবি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম