কিশোরগঞ্জ সনাক সভাপতির বিরুদ্ধে মামলা, ন্যায়বিচারের আহ্বান টিআইবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৫, ০৫:১৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:১৫

কিশোরগঞ্জে সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ম ম জুয়েলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে এ মামলায় তাকে অহেতুক হয়রানি না করে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানায় টিআইবি।

বিবৃতিতে বলা হয়, গত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে চলতি বছর ১৪ জানুয়ারি তহমুল ইসলাম মাজহারুল নামে এক আহত ব্যক্তি কিশোরগঞ্জ মডেল থানায় মামলায় করেন। মামলায় সনাক সভাপতিসহ মোট ১২৪ জনকে আসামি করা হয়।

টিআইবির পক্ষ থেকে বলা হয়, এ ধরনের মামলা একদিকে যেমন ছাত্র-জনতার ওপর সংঘটিত নজিরবিহীন সহিংসতার জন্য প্রকৃত দায়ীদের জবাবদিহির সম্ভাবনাকে দুর্বল করছে, অন্যদিকে যথেচ্ছ ও হয়রানিমূলক নিরপরাধ অনেকের জন্য নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে। ফলে বিচার প্রক্রিয়া সম্পর্কে দেশ বিদেশে আস্থা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার ঝুঁকি সৃষ্টি করছে।

কিশোরগঞ্জের এই মামলায় ম ম জুয়েলের ন্যায়বিচার প্রাপ্তির দাবি জানানোর পাশাপাশি তাকে অহেতুক হয়রানি না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হলে গণমাধ্যম বেশি চাপে পড়বে: ইফতেখারুজ্জামান 
দুদকের সংস্কারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: ড. ইফতেখারুজ্জামান 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম