শীতার্তদের মাঝে ঢাকা জেলা প্রশাসনের কম্বল বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৫, ১৫:০৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:০৫

রাজধানীর মোহাম্মদপুর, কামরঙ্গীচর বেড়িবাঁধ এলাকার পাঁচ শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সব এলাকার বিভিন্ন বস্তিতে বসবাস করা পাঁচ শতাধিক ছিন্নমূল, ভবঘুরে, ভিক্ষুক, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন।

এ বিষয়ে জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ‘ইতোমধ্যেই ঢাকা জেলা প্রশাসন থেকে বিভিন্ন শ্রেণিপেশার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের মাঝে ঢাকা মহানগরসহ উপজেলায় কম্বল বিতরণ অব্যাহত থাকবে।’

কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নেন– ঢাকার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উমর ফারুক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়াহিদুল আলম, তেজগাঁও সার্কেলের পিআইও জাকির হোসেন এবং জেলা প্রশাসনের ভলান্টিয়াররা।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ