তাঁতিবাজার মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৯

পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে তাঁতিবাজার মোড়ে দুই প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে আশেপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা ‘মানি না মানবো না, স্বৈরাচারী আচরণ, প্রো ভিসি তুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড়’, সাত কলেজের একশন, ডাইরেক্ট একশনসহ নানান স্লোগানে মিছিল করেন।

কবি নজরুল কলেজ শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবির আপডেট জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির সঙ্গে দেখা করতে গেলে তিনি অসদাচরণ করে শিক্ষার্থীদের নিজের কক্ষ থেকে বের করে দিয়েছেন। তারই প্রতিবাদে আমরা আজ বিক্ষোভ করেছি।

এই শিক্ষার্থী আরও বলেন, আমাদের যে পাঁচটি দাবি, তা অবিলম্বে মেনে নিতে হবে। নয়তো আমরা আবার আন্দোলনে নামবো। তাছাড়া ঢাবির প্রো-ভিসি শিক্ষার্থীদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাহাত বলেন, আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় বৈষম্যমূলক আচরণ করেছে। আমাদের নতুন বিশ্ববিদ্যালয় তৈরির জন্য গঠিত কমিশনের পর থেকে সেই বৈষম্য আরও বেড়ে গেছে। প্রো ভিসির আজকের আচরণ কোনভাবেই শিক্ষক সুলভ আচরণ হয়নি। তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

উল্লেখ্য, প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখার পর শিক্ষার্থীরা জনভোগান্তির কথা সড়ক ছেড়ে দেন। 

কবি নজরুল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হৃদয় বলেন, আমরা চাই না আমাদের জন্য সাধারণ মানুষ কষ্ট করুক। এজন্য আমরা সড়ক ছেড়ে দিয়েছি।

/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম