তিতাসে অভিযানে ৪ কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৫, ২২:১৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২২:১৩

তিতাসের অভিযানে মিরপুরের রুপনগরের আলিফ ওয়াশিং ফ্যাক্টরি, দ্বীপ ওয়াশিং ফ্যাক্টরি, আকসা ওয়াশিং ফ্যাক্টরি ও মিল্ক ভিটা রোডের অবৈধ গ্যাস বিতরণ লাইন উত্তোলন করে বন্ধ করে দেওয়া হয়। 

রবিবার (২৬ জানুয়ারি) অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চলমান অভিযানের অংশ হিসেবে মিরপুর জোনে এই অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। এ সময় তিতাসের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক সহযোগিতা করেন। 

অভিযানে ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৫০০ সিএফটির দুটি বয়লার এবং ৩০০ সিএফটির ১৯টি ড্রায়ারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৮ হাজার ৭০০ টিএফটি গ্যাস সাশ্রয় হবে। 

এছাড়া মিল্ক ভিটা রোডে অবস্থিত চার ইঞ্চি বিতরণ লাইন থেকে দুই ইঞ্চি ব্যাসের ৩০ ফুট লম্বা অবৈধ বিতরণ লাইন উত্তোলন করে কিলিং করা হয়েছে।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের