ঢাবি-সাত কলেজ সংঘর্ষ: পথচারী ও সাংবাদিকসহ আহত ২০ জন ঢামেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৫, ১২:১১আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৩:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পথচারী-সাংবাদিকসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তারা হলেন- রিপন চৌধুরী, ইরফান (২০), পথচারী উজ্জল (৩২), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২), হৃদয় (২৩), মাহিন (২২), ইসমাইল, ইমতিয়াজ, তোফায়েল আহমেদ (বাংলাদেশ টাইমস), উজ্জল (২৫), ইব্রাহিম (২৩), রিশাদ (২৩), মিরাজ (২৩), আমানুল্লাহ (২২), হিমু (২৩), সাব্বির হোসেন (২৪) ও রাকিব (২৪)। 

আহতরা রাতে ঢামেকে চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি আরও জানান, ঢামেকে যাওয়া আহত ২০ জনের মধ্যে বর্তমানে তিন জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন- এমন অভিযোগের ভিত্তিতে তারা সায়েন্সল্যাব অবরোধের পর রবিবার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে প্রো-ভিসি বাংলোর দিকে যেতে চাইলে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম