সুষ্ঠু ইউপি নির্বাচন নিয়ে সংশয় ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর

এমরান হোসাইন শেখ
১৯ মার্চ ২০১৬, ২১:০৯আপডেট : ১৯ মার্চ ২০১৬, ২৩:৩২

ইউপি নির্বাচন-২০১৬ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিয়ে সংশয় রয়েছে খোদ ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর।  আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনি পরিবেশ নষ্ট, ভিন্নমতের প্রার্থীদের ভয়ভীতি, জবরদস্তি ও প্রভাব বিস্তারের অভিযোগ তোলা হয়েছে  অন্য শরিক দলগুলোর পক্ষ থেকে। নির্বাচন কমিশন (ইসি)সহ নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও তারা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শরিক দলের মধ্যে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানে বাধা ও ভয়ভীতিসহ নানা অভিযোগ ইতোমধ্যে নির্বাচন কমিশনে গিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দল দুটি। জোটভুক্ত অন্য কয়েকটি দলের প্রার্থীরাও স্থানীয় পর্যায়ে নির্বাচনি দায়িত্বপ্রাপ্তদের কাছে লিখিত অভিযোগ করেছেন।
এদিকে, ওয়ার্কার্স পার্টি শনিবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচন সুষ্ঠু অনুষ্ঠান নিয়ে তাদের সংশয়ের কথা ‍জানিয়েছে। অবশ্য প্রধান শরিক আওয়ামী লীগ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে।
ইসি দেশের চার সহস্রাধিক ইউনিয়ন পরিষদে মার্চ থেকে জুনের মধ্যে ৬ ধাপে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ৩টি ধাপে প্রায় দুই হাজারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে ৭৩২টি ইউপির ভোটগ্রহণ আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি