ইভিএম মেশিনের পক্ষে জাফর ইকবালের অবস্থান খতিয়ে দেখবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৫, ২১:০১আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২১:০১

নির্বাচন কমিশনের কেনা নিম্নমানের ইভিএম মেশিনকে কেন যথাযথ মনে করেছিলেন কথা সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালদের মতো ব্যক্তিরা, সেই বিষয়টি খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে এক ব্রিফিংয়ে এ কথা বলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। ২০২২ সালের ২৫ মে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ের পর ইভিএমের পক্ষে কথা বলেছিলেন মুহম্মদ জাফর ইকবাল।

দুদকের শীর্ষ কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, নির্বাচন কমিশনের নিম্নমানের ইভিএম মেশিন কেনার পর রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগ খতিয়ে দেখতে রবিবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) অভিযান চালায় দুদক। সহকারী পরিচালক নূর আলম সিদ্দিকের নেতৃত্বে দুদকের একটি দল সেখানে অভিযান চালায়।

আক্তার হোসেন বলেন, নির্বাচন কমিশনে অভিযানের সময় ইভিএম সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা হয়। সেখানে দেখা যায়, ইভিএম মেশিনগুলো নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়, ১০টি আঞ্চলিক কার্যালয় ও বিএমটিএফ-এ সংরক্ষিত আছে। তবে অভিযানের সময় নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ১ হাজার ৫৯৯টি মেশিন কোথায় রয়েছে, সে বিষয়ে কোনও হদিস দুদকের কাছে উপস্থাপন করতে পারেননি। অভিযানের সময় টিম আরও দেখতে পায়, ইভিএম মেশিনগুলো অযত্ন-অবহেলায় পরে রয়েছে। যেগুলোকে বাহ্যিক দৃষ্টিতে কর্মক্ষম বলে মনে হয়নি। সেজন্য নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সংরক্ষিত ৬১৮ মেশিনের মধ্যে দৈবচয়নের মাধ্যমে কয়েকটি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করা হয়। যাচাইকালে মেশিনগুলোতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়— যা নিম্নমানের মেশিন কেনার ইঙ্গিত বহন করে। দুদক টিমের সঙ্গে উপস্থিত বিশেষজ্ঞরাও ইভিএম মেশিনগুলো মানসম্মত নয় বলে মতামত দেন।

ইতোপূর্বে দেশের প্রথিতযশা বিশেষজ্ঞ মুহম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিরা কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন, সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা প্রয়োজন। পরবর্তীকালে  নির্বাচন কমিশন  থেকে অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন