টঙ্গীতে সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় সাদপন্থি আরেক সাথী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮

টঙ্গীতে তাবলিগ জামাতের উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মো. মিজানুর রহমান (৪২) নামের আরেকজন নিহত হয়েছেন। তিনি তাবলিগ জামাতের সাদপন্থিদের একজন সদস্য ও ফুলবাড়ি থানার জিম্মাদার সাথী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি চন্দথানা বীর মুক্তিযোদ্ধা ছবির উদ্দীন প্রামানিকের ছেলে মিজানুর রহমান।

পরিবার সূত্রে জানা যায়, তিনি তাবলিগ জামাতের সাদপন্থিদের একজন সক্রিয় সদস্য ও ফুলবাড়ি থানার জিম্মাদার সাথী। মিজানুর রহমান সাদপন্থিদের পাঁচ দিনের জোড় ইজতেমার কাজে অংশ নিতে টঙ্গীর ময়দানে এসে জুবায়ের পন্থিদের আক্রমণে মারাত্মক আহত হয়েছিলেন।

এসআই আশরাফ আলী বলেন, বিদায়ী বছরের ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গীর ইজতেমার মাঠে উভয় পক্ষের মারামারিতে মিজানুর রহমান আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের বোন জামাই মোসাদ্দেকুল হক বলেন, মিজানুর রহমান পেশায় স্টেশনারি ব্যবসায়ী ছিলেন। তিনি তাবলিগ জামাতের কোনও গ্রুপের সদস্য— তা আমার জানা নেই। এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন। 

এদিকে নিহতের এক সাথী ভাই সোহেল জানিয়েছেন, তারা সাদ অনুসারী। তিনি বলেন, আমরা ইজতেমার মাঠে ছিলাম, সেখানে ঘুমন্ত থাকা অবস্থায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। সে সময়ে মিজানুর গুরুতর আহত হয়। 

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
‘যুদ্ধবিরতির’ এক বছরে গাজায় শিশুসহ ১৪০০ ফিলিস্তিনি নিহত
ঢামে‌কে মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি
সৌদির বিমানবন্দরে আবার হুথিদের হামলা, নিহত ৩
সর্বশেষ খবর
‘যুদ্ধবিরতির’ এক বছরে গাজায় শিশুসহ ১৪০০ ফিলিস্তিনি নিহত
‘যুদ্ধবিরতির’ এক বছরে গাজায় শিশুসহ ১৪০০ ফিলিস্তিনি নিহত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ
ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর মিললো যুবকের মরদেহ
ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর মিললো যুবকের মরদেহ
বৃষ্টিভেজা মাটির মায়াবী গন্ধের পেছনে রয়েছে যে বৈজ্ঞানিক রহস্য
বৃষ্টিভেজা মাটির মায়াবী গন্ধের পেছনে রয়েছে যে বৈজ্ঞানিক রহস্য
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক