সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ নতুন মামলায় গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৫, ১৩:১৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৩:১৫

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

অপর আসামিরা হলেন- সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়াল, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রবিন।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেফতার দেখান। এর আগে সকাল ১০টা ৫ মিনিটে আসামিদের হাজতখানা থেকে আদালতে এনে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। 

মোহাম্মদপুর থানার রাকিব হাসান হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ধানমন্ডি থানার হত্যা মামলায় মামলায় মহিবুল হক, গুলশান থানার জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় গোলাম কিবরিয়া টিপু, দিলীপ কুমার আগারওয়াল, উত্তরা পূর্ব থানার আলমগীর হোসেন হত্যা মামলায় দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

এছাড়া উত্তরা পূর্ব থানার আব্দুল কাদির হত্যা মামলায় অ্যাডভোকেট মনোয়ার হোসেন রবিনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী