রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির মোহাম্মদপুর থানা-পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. শাহিন ইসলাম (২২), মো. সোহান মিয়া (১৯), মো. শুকরান ইসলাম (২৮), সোহেল (৪৪), মো. রাব্বি হোসেন (২০), মো. রাশেদ খান (১৯), মো. জীবন (২৪), মো. ল. বিজয় ইসলাম (২১), মো. স্বপন মিয়া (২০), বিল্লাল হোসেন (৩০), মো. মুন্না (২০), মো. সাগর (১৯), মো. রবিন (১৮), মো. মেহেদী হাসান রায়হান (২৪), মোহাম্মদ আলী আকবর (২৭), মো. মনোয়ার রহমান (২৫), মো. শামীম (২০) ও আরাফাত (১৮)।
বুধবার (২৯ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
থানা পুলিশের বরাত দিয়ে ডিসি জানান, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে একটি টিম মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাইপ্রবন এলাকায় এই বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এই ছিনতাকারীদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী বলেও জানায় ডিসি।









