প্রশাসন থেকে ‘শেখ হাসিনার দোসরদের’ সরাতে এক মাসের আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭

আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের সব প্রশাসন থেকে ‘শেখ হাসিনার দোসরদের’ সরাতে অন্তর্বর্তী সরকারকে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন। কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।  

জয়নুল আবেদীন বলেন, এক মাসের মধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে ফ্যাসিস্ট দোসরদের সরাতে হবে। অন্যথায় আইনজীবীরা কালো কোট পরে রাস্তায় নামবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা ভাবতে পারিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরও আমাদের ভাই হত্যার বিচারের দাবিতে রাজপথে দাঁড়াতে হবে। প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনার মদদপুষ্টরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন। তাই অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে তৌহিদুলের মতো আর রাজনৈতিক কর্মী যেন হত্যার শিকার না হয়।  

বিক্ষোভ সমাবেশে অ‍্যাডভোকেট মাকসুদ উল্লাহসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

/বিআই/এমকেএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী