ছাগলকাণ্ডের মতিউরের মেয়েসহ ৪ জনের আয়কর নথি জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৯

ছাগলকাণ্ডে আলোচিত ও সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কন্যা ফারজানা রহমান ইপ্সিতাসহ ৪ জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন— বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস, ঢাকা রেঞ্জের পুলিশ পরিদর্শক মীর মোহাম্মদ আবুল কালাম আযাদ ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিন।

ইপ্সিতার আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়েছে, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান পূর্বক ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ টাকার সম্পদ গোপন ও জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। মূল আয়কর নথির ২০১৩-১৪ হতে ২০২৩-২৪ বর্ষ পর্যন্ত যাবতীয় তথ্যাদি জব্দ করা প্রয়োজন।

মাসুদ বিশ্বাসের নথি জব্দের আবেদনে বলা হয়েছে, মাসুদ বিশ্বাস জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকা সম্পদ ভোগ দখলে রাখায় দুদকের আইনে শাস্তি যোগ্য অপরাধ করেছেন। সেজন্য তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

আবুল কালাম ও তার স্ত্রীর নথি জব্দের আবেদনে বলা হয়, আবুল কালাম আযাদ অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৯ লাখ ৯ হাজার ৫২৭ টাকা মূল্যর সম্পদ অর্জন করায় তার বিরুদ্ধে দুদকের মামলা চলমান রয়েছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের আয়কর নথি খোলার বর্ষ থেকে ২০২৪-২৫ বর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

 

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান