শাহজালালে ২ হাজার কার্টন সিগারেটসহ নিষিদ্ধ মালামাল জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ হাজার কার্টন সিগারেটসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ মালামাল জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে এগুলো জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে দুই হাজার কার্টন সিগারেট ছাড়াও রয়েছে আমদানি নিষিদ্ধ ১৫০০টি ভেপ, ১০০ কেজি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন ১০২টি এবং কসমেটিক্স ২০০ কেজি।

ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্র জানায়, মধ্যপ্রাচ্য, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে আসা বিভিন্ন ফ্লাইটের প্রায় ১০০ যাত্রীর কাছ থেকে এসব নিষিদ্ধ মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের শুল্ক প্রায় ১ কোটি টাকা।

/আইএ/এমএস/
সম্পর্কিত
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী