শাহজালালের চার্জার লাইটের ব্যাটারিতে মিললো ২ কেজি স্বর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে করে আনা ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কুয়েত থাকা আসা যাত্রী সজিবের নিকট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা জানান, ‘ডি শিফট’ এর ডিউটি চলাকালে কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট জে ৯৫৩৩ যোগে বিমান বন্দরে অবতরণ করেন যাত্রী সজিব হোসেন। এ সময় তার গতিবিধি কাস্টম কর্মকর্তার নিকট সন্দেহজনক মনে হলে বেল্ট থেকে যাত্রীকে নজরদারি করা হয়। যাত্রী ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেলে আসলে তার সব ব্যাগ স্ক্যানিং করা হয়। যাত্রীর একটি ব্যাগের মধ্যে দুটি চার্জার লাইটয়ের ব্যাটারি স্ক্যানিং এ অস্বাভাবিক মনে হওয়ায় একাধিকবার স্ক্যানিং করে সেখানে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের অস্তিত্ব পরিলক্ষিত হয়।

পরবর্তী সময়ে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দুটি চার্জার লাইট ভেঙে আটটি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ২ কেজি ১০০ গ্রাম।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা। 

/আইএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম