সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯

সারা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায়। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেইসঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। তবে এ বিষয়ে কোনও মন্তব্য জানায়নি কোর্ট প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসিসহ অন্যান্য সরঞ্জাম। খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। এছাড়া চলমান রয়েছে তল্লাশি কার্যক্রমও। আইনজীবী পরিচয়ে কেউ প্রবেশ করতে চাইলে তাদের পরিচয়পত্র যাচাই করছেন নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সূত্র মতে, সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন বঙ্গবন্ধু যেখানে ভাষণ দিয়েছিলেন, সেই স্থানটি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত হয়েছিল স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর ছবিফলক ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ ৬৯ আইনজীবীর নাম খোদাই করা হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর সেই স্মৃতিস্তম্ভে থাকা ছবি বিকৃত করে দেওয়া হয়। পরবর্তী সময়ে পুরো স্মৃতিস্তম্ভটি কাপড়ে মুড়ে রাখা হয়। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও হামলার ঘটনার ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের ভেতরকার স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলা হবে বলে গুঞ্জন ওঠে। তাই শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
বিচারিক দায়িত্বে ফিরলেন বিচারপতি এস এম. মনিরুজ্জামান
বিচারপতি আশফাকুল ইসলামের বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ
নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের