দক্ষিণখানে অপহরণের শিকার কিশোর উদ্ধার, একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২

রাজধানীর দক্ষিণখানে অপহরণের শিকার কিশোরকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাহিম ওরফে গিট্টু ফাহিম (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে দক্ষিণখানের রেলগেট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণখান থানা সূত্রে জানা গেছে, অপহরণের শিকার কিশোর ও অভিযুক্ত ফাহিম দক্ষিণখান থানার টিআইসি কলোনির ফায়দাবাদ এলাকায় বাস করে। গত ২ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে ভুক্তভোগী নিজ বাসা থেকে কোচিংয়ে যাচ্ছিল। পথে মজির উদ্দিন মার্কেটের সামনে এলে পূর্ব শত্রুতার জেরে ফাহিমসহ অজ্ঞাত তিন-চার জন তার পথরোধ করে। তারা ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলে তুলে ফায়দাবাদ এলাকার আদম আলী মার্কেট পাশের একটি নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় নিয়ে যায়। পরে ওই কিশোরের মোবাইল ফোন থেকে তার ভাইকে কল করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা করেন।

থানা সূত্রে আরও জানা গেছে, মামলার পর দক্ষিণখান থানা-পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। পরে শুক্রবার বিকালে ফাহিমকে গ্রেফতার করাসহ ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করা হয়।

/এবি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম