চার দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান

ঢাবি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৬

দাবি মেনে না নেওয়ায় ৪ দফা দাবিতে আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়ক অবরোধ না করে ঢাকা বিশ্ববিদ্যালয় টু শাহবাগ রোডে অবস্থান নেন।

শিক্ষার্থীরা জানান, পূর্বে অবস্থান কর্মসূচি পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয় ৭ দিনের সময় নেওয়ায় তারা আন্দোলন বন্ধ রেখেছিলেন। তবে দাবি পূরণ না হওয়ায় পুনরায় আন্দোলনে নেমেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে খসড়া প্রণয়ন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে।

ম্যাটস শিক্ষার্থী হাসান আল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শুধু আমাদের একটা পরিচয় চাই। ম্যাটস শিক্ষার্থীদের না আছে কোনও পরিচয়, না আছে নিয়োগ। আমরা আসলে যাবোটা কই। আমাদের পরিচয়টা দিতে হবে। আমাদের ডাক্তার বলতে হবে না। অন্তত নিয়োগটা দেন। কোনও একটা পরিচয় দেন। আমরা ইন্টার্নশিপে বিনা বেতনে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি, অথচ আমাদের কোনও নিয়োগ নেই। যেই ম্যাটস বেকার তৈরির কারখানা সেটা রেখে কী লাভ?’

আরেক শিক্ষার্থী ইসরাইল হোসেন নোবেলও একই কথা বলেন। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজকের মধ্যে খসড়া প্রতিবেদন না দিলে আমাদের আন্দোলন চলমান থাকবে। তারা এর আগে সাত দিনের সময় নিয়েও দৃশ্যমান কোনও কাজ করেনি।’

তাদের ৪ দাবি

১. অনতিবিলম্বে শূন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করা।

২. প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলামের সংশোধন করা।

৩. ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা প্রদান এবং

৪. স্বতন্ত্র শিক্ষা বোর্ড করা।

/আরআইজে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
হামের লক্ষণ: এবার মারা গেলেন নার্স
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের