ডিআইজি মোল্যা নজরুল ৫ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশান থানাধীন কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদকে হত্যাচেষ্টা মামলায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল‍্যা নজরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশানা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মাহফুজুল হক তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি রাজশাহী থেকে মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২২ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে প্রগতি সরণিতে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি বর্ষণ করে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। সেখানে গুলিবিদ্ধ হন জুবায়েদ। এ ঘটনায় জুবায়েদের বাবা হুমায়ুন কবীর গত ৫ অক্টোবর ৩৫ জনের নামে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মোল্যা নজরুল ইসলাম এজহারনামীয় ৩৪ নং আসামি।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম