বারিধারায় তেলের লরি শোরুমে ঢুকে প্রাণ গেলো যুবকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৩

রাজধানীর বারিধারা ইউটার্ন নিতে গিয়ে একটি তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শোরুমে ঢুকে পড়ে। এতে গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বারিধারার নতুন বাজার প্রগতি সরণী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাটারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম।

তৎক্ষানিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (২৫) বছর। পড়নে ছিল চেক গেঞ্জি ও টাউজার।

এএসআই আশরাফুল ইসলাম বলেন, দুপুরে দিকে একটি তেলবাহী লরি বিমানবন্দর তেল নামিয়ে বাড্ডার দিকে যাচ্ছিলো। এ সময় পথে ভাটারা থানার অদুরে প্রগতি সরণী রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরাতন গাড়ির শোরুমের ওপর তুলে দেন। সেখানে এক যুবক গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় উপসম হাসপাতালে নিয়ে গেলে বিকাল পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এএসআই বলেন, গাড়িটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী