বিডিআর সদস্যদের আন্দোলন: ৮ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৫

২০০৯ সালে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত ও মামলার আসামি হয়ে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতের দাবিতে আন্দোলনরতদের ৮ সদস্যদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক রোকসেদ আলম প্রধান রিয়ালের নেতৃত্বে প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে। 

সচিবালয়ে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার, আয়াতুল্লাহ বেহেস্তি, ছাত্রঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন এবং বিডিআর সদস্য সুবেদার ফখরুদ্দিন, হাবিলদার মনিরুজ্জামান, সিফাহী ফয়জুল আলম, রোকসেদ আলম প্রধান রিয়াল ও মাহবুবুর রহমান। 

বিডিআর সদস্য রোকসেদ আলম প্রধান রিয়াল বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার আমাদের সঙ্গে আছেন। আমরা একটি প্রতিনিধি দল তার নেতৃত্বে সচিবালয়ে উপদেষ্টার সঙ্গে দেখা করবো। আমরা আমাদের দাবি তুলে ধরবো। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। তবে আমরা বিডিআর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হওয়ায় সরকারের কোনও স্থাপনা বা গাড়ি বা সাধারণ মানুষের কোনও ধরনের ক্ষতি করবো না।’

সর্বশেষ বিকাল সোয়া পাঁচটার দিকে সচিবালয়ের সামনে আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি চালিযে যাচ্ছেন। তারা স্লোগান স্লোগানে নিজেদের দাবি জানাচ্ছেন। 

/এবি/আরআইজে/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি