যাত্রাবাড়ীতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো যুবকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৩

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মো. রিংকু (২২) নামে যুবক নিহত হয়েছে। তিনি কাঠমিস্ত্রীর কাজ করতেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে যাত্রাবাড়ীতে আল ফারুক সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির কোনও যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

মৃতের স্ত্রী জান্নাতুল আক্তার সাবিহার বরাত দিয়ে এসআই আরও বলেন, ‘মৃত রিংকু সানারপাড়ে একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। তিনি শবে বরাত উপলক্ষে রোজা রাখার জন্য ভোরে সেহেরি খেয়ে নামাজ পড়তে বের হয়েছিল। এসময় সড়কে কোনও যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।’ তবে কোন গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে, তা তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

মৃত রিংকু যশোর জেলার চৌগাছা উপজেলার কালিকুড়ি গ্রামের আব্দুল আলীমের ছেলে।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি