কবি সোহেল হাসান গালিব গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩০

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কবি সোহেল হাসান গালিবকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি দল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ডিএমপির এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে গ্রেফতার করে ঢাকার মিন্টো রোডের ডিবি অফিসে নেওয়া হয়েছে। শুক্রবার বিকালে তাকে এফআইআর বিহীন একটি মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে।

গালিবের বড় ভাই নাজমুল হুদা সেতু একটি গণমাধ্যমকে বলেন, গালিবকে পুলিশ নিয়ে গেছে। শুনেছি আজ তাকে আদালতেও তুলেছে।

শুক্রবার দুপুরে সাহিত্য পত্রিকা ‘লোক’ সম্পাদক অনিকেত শামীম তার ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লেখেন, ‘গালিবের জীবন আজ বিপন্ন। তাকে রক্ষায় সচেতন লেখক-শিল্পীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

এবারের বইমেলায় প্রকাশিত একটি বইয়ে গালিবের লেখা একটি কবিতা ঘিরে সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে এবারের বইমেলায় প্রকাশিত একটি বইয়ে গালিবের লেখা একটি কবিতা ঘিরে সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে ‘মহানবীকে কটাক্ষ’ করার অভিযোগ ওঠে।

বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘উজান’। ‘নিরাপত্তার শঙ্কায়’ তিন দিন ধরে তারা বইমেলায় স্টল বন্ধ রেখেছে। শুক্রবার স্টলটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে।

উজানের প্রকাশক ষড়শ্বৈর্য মুহাম্মদ বলেন, ‘নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণেই আমরা স্টল বন্ধ রেখেছি।’

উজানের স্টল বন্ধ থাকার বিষয়ে বইমেলা টাস্কফোর্স উপকমিটির আহ্বায়ক সেলিম রেজা বলেন, ‘বইমেলা পরিচালনা কমিটি থেকে কোনও স্টলই বন্ধ করা হয়নি। প্রকাশকই তার স্টল বন্ধ রেখেছেন।’

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি