আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১

ঢাকার আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১১ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম শিউলি আক্তার (৩২)। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি  ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি মারা যান 

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘শনিবার রাত ৩টা ২৫ মিনিটে মারা যান শিউলি। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।’

এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে আশুলিয়ার গুমাইল এলাকার আমজাদ ব্যাপারী বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হন। তাদের স্থানীয় হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

দগ্ধ আরও ১০ জন হলেন– সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও  সুরাহা (৩)।

জানা গেছে, দুইতলা বাড়ির দ্বিতীয় তলায় সুমন দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। রাতে তার মা ও ভাই সোহেলের পরিবার সুমনের বাড়িতে বেড়াতে আসে। রাতে পিঠা রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে। এ সময় তাদের পরিবারের শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হন।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম