টঙ্গীতে ডোবায় ডুবে দুই কিশোরের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ২২:০২আপডেট : ২৮ জুন ২০২৫, ২২:০২

গাজীপুরের টঙ্গীতে ডোবা থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক কিশোরকে ডোবা থেকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। দুই শিশুর মৃত্যুতে উপজেলার এরশাদনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২৮ জুন) দুপুরে টঙ্গীর এরশাদ নগর গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই কিশোর হলেন- টঙ্গীর এরশাদনগর এলাকার মফিজ মিয়ার ছেলে আবু রায়হান (১২) ও একই এলাকার তোফায়েল আহমেদের ছেলে ওসমান গনী (১১)। আহত অপর কিশোরের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এরশাদনগর গোদারাঘাট এলাকায় ফুটবল খেলছিল কয়েকজন কিশোর। একপর্যায়ে তাদের ফুটবলটি ডোবায় পড়ে যায়। কিশোর আবু রায়হান ও ওসমান গনি ফুটবল তুলতে ডোবায় নামে। হঠাৎ তারা ডোবার পানিতে তলিয়ে গেলে অপর এক কিশোর তাদেরকে উদ্ধার করতে যায়। একপর্যায়ে ওই কিশোরও ডোবার পানিতে তলিয়ে যায়। কিশোরদের চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে তাদের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের