বনশ্রীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল সরদার (৪০) নামের এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। জুয়েল রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

ঢামেক হাসপাতালের পুলিশ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রামপুরা থেকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জুয়েলের বন্ধু মো. মহাসিন জানান, রামপুরার বনশ্রী ব্লক-এ এলাকায় বন্ধুরা মিলে গল্প করার সময় হঠাৎ কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে জুয়েলকে হিমেল নামের এক যুবকের কথা জিজ্ঞাসা করে। হিমেলকে চেনে না বলে জানানোর পরে তার ডান পায়ের উরুতে একটা গুলি করে দ্রুত চলে যায় তারা। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি।

জুয়েল বরিশাল জেলার মুলাদী থানার রামচর গ্রামের হাকিম সরদারের সন্তান। তিনি রামপুরার পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকায় ভাড়া থাকেন।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি