দম্পতিকে কোপানোর ভাইরাল ঘটনায় আরও ৩ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৫

ঢাকার উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল গ্রেফতার কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ৩ জনকে দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলো মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. দ্বীন ইসলাম ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এ মামলায় ১৮ ফেব্রুয়ারি মোবারক হোসেন ও রবি রায়কে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরা দুই যুবক একজন পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারীকে রামদা দিয়ে কোপাচ্ছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

জানা গেছে, কিশোর গ্যাং সদস্যরা ১৭ ফেব্রুয়ারি রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এসময় রিকশা থেকে মকবুল ও তার স্ত্রী ইফতি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাং সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে জড়ো করেন। এরপর তারা ওই পুরুষ ও তার স্ত্রীকে প্রকাশ্যে কোপায়। এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন নাসরিন আকতার ইফতি।

/এনএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
রাজধানীজুড়ে ‘ভাইরাল সিদ্দিকের’ দানবাক্স
দানবাক্স নিয়ে ‘ভাইরাল সিদ্দিক’র কেরামতি!
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের