আড়াইহাজার থানায় ‘টাকা নেওয়া’ আলোচিত সেই ওসি বদলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ২১:২৩আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২১:২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ‘টাকা নেওয়া’ আলোচিত সেই ওসি মো. এনায়েত হোসেনকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. মেহেদী ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনস্বার্থে আড়াইহাজার থানার ওসিকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে। এটি স্বাভাবিক বদলি প্রক্রিয়া, তাকে কোনও শাস্তিমূলক বদলি করা হয়নি।’

ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ায় তাকে বদলি করা হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এমন কোন বিষয় নেই। তার সেই ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছিল। তবে সেই তদন্তে কি এসেছে তা আমার জানা নেই।’

এর আগে, গত শুক্রবার (১৮ এপ্রিল) আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যদিও ভিডিওটি প্রায় ৩-৪ মাস আগের বলে ওসি দাবি করেন। এ ছাড়া অনৈতিকভাবে তিনি কোনও টাকা নেননি বলে দাবি করেন।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, জিডি বা অভিযোগের কাগজের সঙ্গে স্টেফলার করে রাখা কিছু টাকা হাতে নিয়ে ওসি এনায়েত হোসেন এক ব্যক্তিকে উদ্দেশ করে বলেন, ‘এই টাকা দিলে মানসম্মান থাকে?’ এ সময় তার সামনে আরও ২-৩ জন ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। আর ওসি এনায়েত হোসেন তার থানার কক্ষে চেয়ারে বসা অবস্থায় ছিলেন। পরে তিনি সেই টাকা তার ড্রয়ারে রেখে দেন।

টাকা নেওয়ার প্রসঙ্গে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ওই সময় জানান, প্রায় ৩ মাস আগে খাগকান্দা এলাকায় কিস্তির টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে ভুক্তভোগী এক নারী থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা বেলায়েত হোসেনে ও মাসুম শিকারীসহ আরও কয়েকজনের সামনে পাওনাদারের আনুমানিক দুই থেকে আড়াই হাজার টাকা আমার হাতে দেওয়া হয়। সেই টাকা ভুক্তভোগীকে দেওয়া হয়েছে। তবে সেই টাকার পরিমাণ কম দেওয়ায় আমি বলেছি, এতো অল্প টাকায় মানসম্মান থাকে না। তবে সেই ঘটনাকে কে বা কারা ভিন্ন রূপ দিয়ে পুলিশ প্রশাসনকে চাপে ফেলার চেষ্টা করছে। এমনকি তিনি কোনও ঘুষ বা অনৈতিক টাকা নেননি বলে দাবি করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
রাজধানীজুড়ে ‘ভাইরাল সিদ্দিকের’ দানবাক্স
দানবাক্স নিয়ে ‘ভাইরাল সিদ্দিক’র কেরামতি!
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের