কুয়েটে হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৮

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রাজনীতিকে ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করাসহ চার দফা দাবি জানিয়েছে ‘বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ’। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের চার দফা দাবি হলো– ৭২ ঘণ্টার মধ্যে সব হামলাকারীকে গ্রেফতার করতে হবে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করতে হবে; কর্তৃপক্ষের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে; লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে জনমতের ভিত্তিতে প্রণীত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ক্যাম্পাসে লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকৌশলী জাকির হোসেন, প্রকৌশলী জিহাদুল হক এবং প্রকৌশলী মাহমুদুর রহমান প্রমুখ।

ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম