পরিবারসহ এইচটি ইমামের ছেলে তানভীরের ৬৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজা ইসমত ইমামের নামে থাকা ৬৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দেন।

এসব হিসাবে ২০ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা রয়েছে। এর মধ্যে তানভীরের নামে ৫৮টি, তার স্ত্রী মাহিনের তিনটি ও মেয়ে মানিজার আটটি হিসাব রয়েছে। এছাড়া তাদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে।

জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে তানভীর ইমামের নামে গুলশানে দুটি ফ্লোরের ৩০ শতাংশ হাউজ রয়েছে। যার প্রদর্শিত মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। উত্তরায় ১৫০৮ স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া তার তিনটি গাড়ি অবরুদ্ধ করা হয়েছে। তার স্ত্রী মাহিনের বসুন্ধরায় ৬০ লাখ টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে। তাদের মেয়ে মানিজার এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের পার্ক প্যনোরোমা প্রকল্প জব্দ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের পক্ষে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী তানভীর ইমামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানকালে পাওয়া রেকর্ডপত্র মোতাবেক তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজা ইসমত ইমাম স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করার তথ্য পাওয়া যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব স্থাবর জব্দ ও অস্থাবর অবরুদ্ধ করা আবশ্যক।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম