উপজেলা সভাপতি হিসেবে যাদের মনোনয়ন দিলো শেকড় পাবনা ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৫

পাবনা জেলার সব উপজেলায় পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকাস্থ অরাজনৈতিক সংগঠন শেকড় পাবনা ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে জেলার ৯টি উপজেলায় ৯ জনকে  সভাপতি মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পুরানা পল্টন অফিসে অনুষ্ঠিত ফাউন্ডেশনের পরিচালনা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফা। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের  সহ-সভাপতি  মো. মাসুদ খানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

উপজেলা সভাপতি হিসেবে মনোনয়ন পাওয়া ব্যক্তিরা হলেন— ঈশ্বরদী উপজেলায় সগীর বিন নাসির, পাবনা সদর উপজেলায় তারেক আজিজ, সুজানগর উপজেলায় মো. কামরুজ্জামান সোহেল, বেড়া উপজেলায় এস এম ওমর ফারুক, সাঁথিয়া উপজেলায় মো. আখতার হোসেন, আটঘরিয়া উপজেলায়  নাজির হোসেন, চাটমোহর উপজেলায়  মোহাম্মদ জাকারিয়া, ভাঙ্গুড়া উপজেলায় মো. সানোয়ার হোসেন ও  ফরিদপুর উপজেলায়  মোল্লা শওকত বীন ওয়াহেদ।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই ৯ উপজেলার সভাপতিরা পদাধিকার বলে ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য থাকবেন। এছাড়া বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নতুন আরও দুই জনকে মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন— বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী ওবায়দুল্লাহ্ তারেক ও  আবুল হাশেম রনি।

এছাড়া বৈঠকর সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় দুইটি ও পাবনা শহরে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হবে। এর মধ্যে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে শেকড় পাবনা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ ও ফাউন্ডেশনের উপদেষ্টাদের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের