শব্দদূষণকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: পরিবেশ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, তীব্র শব্দ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। শব্দদূষণ বন্ধ করতে সবাইকে সচেতন হতে হবে। হাসপাতাল ও আবাসিক এলাকাসহ সব নীরব এলাকাকে শব্দহীন রাখতে হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে ‘হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ’ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ সচিব। এই কর্মসূচির মাধ্যমে রাজধানীর সাতটি পয়েন্টে জনসচেতনতা বাড়ানো হবে।

ড. ফারহিনা আহমেদ বলেন, ‘এ কর্মসূচির আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচার চালানো হবে। বিধিবহির্ভূত হর্ন ব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত।’ 

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ আরও ছিলেন– অধিদফতরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম ও অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসানসহ পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতর, পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা।

এই কর্মসূচি সচিবালয় এলাকা, শিক্ষাভবন, জিরো পয়েন্ট, পল্টন মোড়, কদম ফোয়ারা, আগারগাঁও শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, বেতার মোড় ও নিউরোসায়েন্স হাসপাতালের সামনে বাস্তবায়ন করা হবে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
এই রহস্যময় শব্দ শুনতে পায় বিশ্বের ৪ শতাংশ মানুষ, আপনি কি তাদের একজন
শব্দ সচেতনতা দিবস: শব্দদূষণ রোধে উদ্যোগ থাকলেও বাস্তবতা ভিন্ন
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান