নিষিদ্ধ পলিথিন, শব্দ ও বায়ুদূষণ রোধে দেশজুড়ে অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ২১:৪৩আপডেট : ১৫ জুন ২০২৫, ২২:২৩

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে আজ গাইবান্ধা, গাজীপুর ও ঢাকার কেরানীগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি অভিযান পরিচালিত হয়। পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদফতরের এ অভিযানে একটি নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, জব্দ করা হয় ৮ হাজার ৬১৫ কেজি পলিথিন এবং একটি কারখানা সিলগালা করা হয়। একইসঙ্গে কয়েকটি সুপার শপ ও দোকানকে সতর্ক করা হয় পলিথিন ব্যবহার বন্ধে।

রবিবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী ঢাকার পল্লবী ও আদাবরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে চারটি মামলার মাধ্যমে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় এবং আশপাশের প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। কিছু নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশও দেওয়া হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী রাজবাড়ী ও ঢাকার দারুস সালাম এলাকায় তিনটি মোবাইল কোর্ট পরিচালনায় ১১টি মামলার মাধ্যমে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট চালকদের সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।

এছাড়া কালো ধোঁয়া নির্গমন রোধে আজ ঢাকার দারুস সালামে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়, যেখানে দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং পরিবহন চালকদের সতর্ক করা হয়।

/এসএনএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বায়ুদূষণে ঢাকা আজ ১৩তম, শীর্ষে লাহোর
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের