রাজধানীর কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হাণ্টের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় পেশাদার ছিনতাইকারীসহ ৯ জনকে গ্রেফতার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— কাজী শফিকুল ইসলাম মিঠু (৪১), শুভ হাওলাদার (২৩), মুন্না মাতাবর (২১), রাহাত (১৯), মো. সাগর (১৯), ফাহিম (১৯), অনিক (১৯), শুভ মিয়া (২০) ও মো. অহিদুজ্জামান নয়ন (২০)।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এতে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।









