চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২১

রাজধানীর সবুজবাগ থানাধীন মায়াকাননের একটি বাসার দরজার তালা ভেঙে চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সবুজবাগ থানা পুলিশ।

গ্রেফতাররা হলো— মো. আনোয়ার (৩২), মো. ফরিদ হাওলাদার (৩৩) ও মো. মিলন (৩৭)।

শনিবার বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মুগদা ও সবুজবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, মায়াকাননের ২৯/ডি নম্বর রোডের একটি বাসার ভাড়াটিয়া দম্পতি গত ৩০ ডিসেম্বর সকালে অফিসে চলে যায়। বিকাল ৪টার দিকে স্ত্রী বাসায় এসে দেখেন, মূল দরজার তালা ভেঙে ফেলা হয়েছে এবং ঘরের মালামাল এলোমেলো হয়ে রয়েছে। আলমারিতে রাখা চার জোড়া স্বর্ণের কানের দুল, চারটি স্বর্ণের হার, দুটি স্বর্ণের আংটি, একটি ব্রেসলেট, সাত ভরি স্বর্ণ, একট রূপার হার, একজোড়া নূপুর, একটি মোবাইল ফোন এবং নগদ ৮০ হাজার টাকা চুরি হয়ে গেছে। 

এই ঘটনায় গত ৭ জানুয়ারি স্বামী খায়রুল কবির সুমন চুরির অভিযোগ একটি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে আরও জানানো হয়, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং তদন্তের মাধ্যমে মো. আনোয়ার হোসেন ও মো. ফরিদ হাওলাদারকে মুগদার দক্ষিণ মান্ডা লেটকা ফকিরের গলি এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি করা তালা ভাঙতে ব্যবহৃত একটি রেঞ্জ, খুর ও কেচি উদ্ধার করা হয়। 

গ্রেফতারদের তথ্যের ভিত্তিতে, চোরাই স্বর্ণ বিক্রির অভিযোগে নন্দিপাড়া গার্মেন্টস গলির মা জুয়েলার্স থেকে মো. মিলনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১.১০ ভরি গলিত স্বর্ণ ও বানানো স্বর্ণালংকার উদ্ধার করা হয়। 

/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম